1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
Friday, 04 September 2026, 11:09 pm
Headline :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে, পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব উপস্থাপনের সম্ভাবনা গণমাধ্যম নিয়ন্ত্রণ স্বৈরাচারী শক্তির হাতিয়ার: রিজভী উন্নয়ন-পুনর্বাসনে বাড়ছে বেসরকারি অংশগ্রহণ: অর্থমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস গুম মানবতাবিরোধী অপরাধ: রাষ্ট্রপতি গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

  • Update Time : Thursday, 27 August, 2026, 04:27 pm
  • 14 Time View
25

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির ঘটনায় দুর্নীতির অভিযোগে করা ১৫টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৯ মার্চ ১৮টি সরকারি বাড়ি বিনা দরপত্রে বিক্রির অভিযোগে মোট ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার দুর্নীতির মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় পৃথকভাবে ১৫টি মামলা করা হয়। মামলাগুলোতে মির্জা আব্বাসসহ ২১ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১২ জনকে সবগুলো মামলায় আসামি করা হয়েছিল।

মামলার অন্য আসামিদের মধ্যে ছিলেন এস এম জাফর উল্লাহ, মো. এমদাদুল ইসলাম, মোহাম্মদ আলী, গোলাম নবী, কাজী রিয়াজুল মনির, জিয়াউদ্দিন আহমেদ, আব্দুস সাদেক, হুমায়ুন খান, মীর মোশাররফ হোসেন, ইকবাল উদ্দিন চৌধুরী ও শহীদ আলম। এছাড়া আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দুটি মামলায় এবং মেহেদী হাসান, শফিকুর রহমান কিরন, নুরুচ্ছাফা, শুকুর মিয়া, হাসনা আহমেদ ও আলী হায়দার চৌধুরীকে পৃথক মামলায় আসামি করা হয়।

রায়ের মাধ্যমে এসব মামলার আসামিরা সবাই খালাস পেয়েছেন।

দুদকের করা মামলাগুলোর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর তৎকালীন বিচারক শাহেদ নূরউদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাগুলোর রায় ঘোষণা করা হলো।

মামলাগুলোতে সরকারি বাড়ি বিক্রির প্রক্রিয়ায় অনিয়ম এবং রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছিল। তবে আদালতের রায়ে মির্জা আব্বাসসহ সংশ্লিষ্ট আসামিদের খালাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category