1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ মৃত্যু, ছয় মাসে প্রাণ গেল ১৯ জনের
Monday, 07 September 2026, 08:52 am

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ মৃত্যু, ছয় মাসে প্রাণ গেল ১৯ জনের

  • Update Time : Wednesday, 1 July, 2026, 06:41 pm
  • 51 Time View

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।

পরিসংখ্যান বলছে, মে মাসের তুলনায় জুনে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার না হলে জুলাইয়ে আক্রান্তের সংখ্যা জুনের তুলনায় দ্বিগুণ এবং আগস্টে তিন থেকে চার গুণ পর্যন্ত বাড়তে পারে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category