1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
বদলাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম
Wednesday, 23 September 2026, 09:03 am
Headline :
চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সামনে যত চ্যালেঞ্জ বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল জামায়াত সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি

বদলাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

  • Update Time : Monday, 28 October, 2024, 03:15 pm
  • 303 Time View



অনলাইন ডেস্ক :  মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘মহিলা বিষয়ক অধিদপ্তর’ ও ‘জাতীয় মহিলা সংস্থা’র নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৭ অক্টোবর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে অন্তঃমন্ত্রণালয় সভায় এ নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন দুটি দপ্তর/সংস্থা যথাক্রমে ‘মহিলাবিষয়ক অধিদপ্তর’ ও ‘জাতীয় মহিলা সংস্থা’-এর নাম ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ ব্যবহার করার জন্য একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘মহিলা’ শব্দটির পরিবর্তে ‘নারী’ শব্দটির ব্যবহার এখন সর্বজনীন। আন্তর্জাতিক নারী দিবস, জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১, নারীবিষয়ক অন্যান্য আইন, বিধিমালা ও নীতিমালায় এবং দেশে-বিদেশে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে ‘মহিলা’ শব্দটি পরিবর্তে বরং ‘নারী’ শব্দটি ব্যবহৃত হচ্ছে। তাই মহিলা শব্দটি আমরা আর ব্যবহার করব না। শারমীন এস মুরশিদ আরও বলেন, সংবিধানের ১৯, ২৭, ২৮ এবং ২৯নং অনুচ্ছেদে নারীর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ অন্যান্য সব ক্ষেত্রে নারীর সমঅধিকার, সমসুযোগ এবং ক্ষমতায়নের বিষয়গুলো সন্নিবেশিত। সরকারের নির্বাচনী ইশতেহারে ‘নারী’ শব্দটি ব্যবহার করা হয়েছে নারী উন্নয়নের ক্ষেত্রে। এসব দিক বিবেচনা করে সবার মতামত ও পরিকল্পনার মাধ্যমে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের করা হবে।
Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category