যমুনার সামনে জুম্মার নামাজ আদায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থানকারীদের
Update Time :
Friday, 9 May, 2025, 04:13 pm
289
Time View
যমুনার সামনে জুম্মার নামাজ আদায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থানকারীদের
অনলাইন ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর রাজনীতি। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতারা এই সফরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশের পর বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ঘেরাও করা হবে। তার আহ্বানে সাড়া দিয়ে শত শত আন্দোলনকারী যমুনার সামনে জড়ো হন। তারা আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে একের পর এক স্লোগানে মুখর করে তোলেন এলাকা।রাতভর অবস্থান চালিয়ে যান বিক্ষুব্ধ জনতা। তারা আদায় করেন ফজরের নামাজ, আর আজ শুক্রবার দুপুরে, একই স্থানে আদায় করেন জুম্মার নামাজও।...
191
অনলাইনডেস্ক :সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর রাজনীতি। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতারা এই সফরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশের পর বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ঘেরাও করা হবে।
তার আহ্বানে সাড়া দিয়ে শত শত আন্দোলনকারী যমুনার সামনে জড়ো হন। তারা আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে একের পর এক স্লোগানে মুখর করে তোলেন এলাকা।রাতভর অবস্থান চালিয়ে যান বিক্ষুব্ধ জনতা। তারা আদায় করেন ফজরের নামাজ, আর আজ শুক্রবার দুপুরে, একই স্থানে আদায় করেন জুম্মার নামাজও। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।