1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
১৯৭১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু
Wednesday, 23 September 2026, 12:31 pm
Headline :
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে দুই নেতার প্রত্যয় চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সামনে যত চ্যালেঞ্জ বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল জামায়াত সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

১৯৭১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু

  • Update Time : Sunday, 23 February, 2025, 04:22 pm
  • 299 Time View




অনলাইন ডেস্ক  :  ১৯৭১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে সরাসরি বাণিজ্য। সরকার থেকে সরকার অর্থাৎ জি টু জি চুক্তি অনুসারে বিপুল পরিমাণ চাল নিয়ে স্থানীয় সময় গতকাল শনিবার বাংলাদেশের পথে রওয়ানা দিয়েছে একটি পাকিস্তানি জাহাজ। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, এই প্রথমবার সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওয়ানা হয়েছে। বাংলাদেশ পাকিস্তান থেকে মোট ৫০ হাজার টন চাল কিনছে। এই চাল পাকিস্তানের ট্রেডিং করপোরেশনের (টিসিপি) মাধ্যমে সরবরাহ করা হবে।

চলতি ফেব্রুয়ারির শুরুর দিকে এই চুক্তি চূড়ান্ত হয়। চাল রপ্তানির প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম চালানের ২৫ হাজার টন চাল বর্তমানে বাংলাদেশের পথে। বাকি ২৫ হাজার টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানো হতে পারে। এই বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং সরাসরি জাহাজ চলাচল সহজ করবে বলে আশা করা যাচ্ছে।

প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) একটি জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশের বন্দরে নোঙর করবে। এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দুই দেশের এই সরাসরি বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং কয়েক দশক ধরে স্থগিত থাকা বাণিজ্য চ্যানেলগুলো পুনরায় চালু করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category