1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
জাতিসংঘ অধিবেশনের প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
Wednesday, 23 September 2026, 09:59 am
Headline :
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে দুই নেতার প্রত্যয় চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সামনে যত চ্যালেঞ্জ বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল জামায়াত সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

  • Update Time : Wednesday, 23 September, 2026, 09:59 am
  • 1 Time View




প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে ১০টিতে সরাসরি অংশ নিয়েছেন। দিনভর জাতিসংঘের উদ্বোধনী ও প্লেনারি অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এসব বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।

 

মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।

 

তিনি জানান, দিনের শুরুতে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্লেনারি অধিবেশনে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বাংলাদেশের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

 

ড. মাহদী আমিন বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর এবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

 

প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব আলোচনায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতাসহ সার্ক অঞ্চলের সম্পর্ক আরও জোরদারের বিষয় উঠে আসে।

 

এ ছাড়া হাইতির প্রধানমন্ত্রী এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় দেশটির অস্থিতিশীল পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা এবং এ অভিজ্ঞতা থেকে হাইতি ও আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে উপকৃত হতে পারে, সে বিষয়েও মতবিনিময় হয়।

 

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠককে গঠনমূলক, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ হিসেবে বর্ণনা করেন ড. মাহদী আমিন। তিনি জানান, এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনী বিজয় এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

 

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন দুই নেতা।

 

প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচিতে রোহিঙ্গা সংকটও বিশেষ গুরুত্ব পায়। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। এসব আলোচনায় ২০১৭ সাল থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব পায়।

 

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানো এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগ আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তা এসব বৈঠকে গুরুত্ব পেয়েছে।

 

এদিকে বিশ্বব্যাংকের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিনিয়োগ ও বাণিজ্যের পাশাপাশি নিয়ন্ত্রণ শিথিলকরণ, অর্থনৈতিক উদারীকরণ এবং বাজেটসংক্রান্ত বিভিন্ন নীতি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের আরও বড় ভূমিকা এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, প্রথম দিনের জন্য মোট ১২টি কর্মসূচি নির্ধারিত ছিল। এর মধ্যে প্রধানমন্ত্রী সরাসরি ১০টিতে অংশ নেন। সময়সূচির কারণে কয়েকটি কর্মসূচিতে তার পরিবর্তে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়।

 

এর মধ্যে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সঙ্গেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারী এবং দুই পক্ষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

 

ড. মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচিতে বাংলাদেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও স্বার্থ তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

 

প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category