1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
পূর্বাচলকে দ্রুত পূর্ণাঙ্গ বাসযোগ্য নগরী গড়ে তুলতে নির্মাণকাজ শুরুর আহ্বান
Wednesday, 01 July 2026, 05:54 pm
Headline :
পূর্বাচলকে দ্রুত পূর্ণাঙ্গ বাসযোগ্য নগরী গড়ে তুলতে নির্মাণকাজ শুরুর আহ্বান কৃষক ঘুষ ছাড়া ধান বিক্রি করতে পারছেন না সুনামগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Questions arise about the stagnation of counter-terrorism unit নিকারের অনুমোদন: তিন নতুন উপজেলা, একটি নতুন থানা পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও পৃথক ডিএমপি বিভাগ গঠনের পরিকল্পনা: আইজিপি বদলির আদেশের পরও বিতর্কে সাবেক ইউএনও খসরু, চাকরির নামে ঘুষ নেওয়ার অভিযোগ ব্রাজিলের জয়ের উদ্‌যাপনে আতশবাজি, বাধা দিতে গিয়ে কুমিল্লায় এএসআইকে ছুরিকাঘাত চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থিতায় বাধা নেই: অ্যাটর্নি জেনারেল জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

পূর্বাচলকে দ্রুত পূর্ণাঙ্গ বাসযোগ্য নগরী গড়ে তুলতে নির্মাণকাজ শুরুর আহ্বান

  • Update Time : Wednesday, 1 July, 2026, 04:49 pm
  • 5 Time View
9

নিজস্ব প্রতিবেদক

পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত পূর্ণাঙ্গ ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য বরাদ্দপ্রাপ্ত প্রাতিষ্ঠানিক প্লটের উন্নয়নকাজ দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

বুধবার (১ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সভাকক্ষে ‘পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাসযোগ্য করে তুলতে হবে। তিনি বলেন, পূর্বাচলকে একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম দীর্ঘমেয়াদে স্বাচ্ছন্দ্যের সঙ্গে বসবাস করতে পারবে। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল চালু হলে সেখানে মানুষের বসবাসের আগ্রহ বাড়বে। এ কারণে প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দপ্রাপ্তদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দ্রুত নিজ নিজ স্থাপনার নির্মাণকাজ শুরু করা প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। সভায় প্রকল্প-সংশ্লিষ্ট রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য বরাদ্দপ্রাপ্ত প্রাতিষ্ঠানিক প্লটের প্রতিনিধি ও গ্রহীতারা অংশ নেন। তারা প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন, সড়ক, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং অন্যান্য ইউটিলিটি সুবিধা নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পকে পরিকল্পনা অনুযায়ী একটি কার্যকর ও পূর্ণাঙ্গ নগরী হিসেবে গড়ে তুলতে রাজউক সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, শুধু প্লট বরাদ্দ দিলেই একটি শহর প্রাণবন্ত হয় না; শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাণিজ্যিক স্থাপনা এবং অন্যান্য নাগরিক সুবিধা দ্রুত চালু হওয়াও সমান গুরুত্বপূর্ণ। এসব স্থাপনা নির্মাণ ও কার্যক্রম শুরু হলে পূর্বাচলে বসবাসকারীদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত হবে এবং নগরায়ণের গতি আরও বাড়বে।

রাজউক চেয়ারম্যান আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে যেসব প্রশাসনিক বা কারিগরি জটিলতা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে রাজউক প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রাখবে। তিনি প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, নিয়মিত তদারকি এবং নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, পূর্বাচলকে একটি আদর্শ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, রাজউক এবং প্লট বরাদ্দপ্রাপ্তদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

Facebook Comments Box
More News Of This Category