1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
সুন্দরবনে দুর্ঘটনায় পতিত জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করেছে কোস্টগার্ড
Wednesday, 15 July 2026, 08:20 pm
Headline :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা পাচার, রামুতে ৬ হাজার ইয়াবাসহ আটক ৩ চরভদ্রাসনে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান আবাসন খাতের উন্নয়নে রাজউক-রিহাবের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের ঘোষণা হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে সমন্বয় সভা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য ‘রাজনৈতিক’, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা সাভার এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের পরও একই কর্মস্থলে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে ঠিকাদার তালিকাভুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ কুমিল্লায় চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, গ্রেপ্তার ২; চার দিনে আটক ২০ আদালতের হুঁশিয়ারির পর দুই ঘণ্টার মধ্যে হাজির করা হলো সালাম মুর্শেদীকে

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করেছে কোস্টগার্ড

মনির হোসেন
  • Update Time : Sunday, 4 January, 2026, 08:12 pm
  • 153 Time View
সুন্দরবনে দুর্ঘটনায় পতিত জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করেছে কোস্টগার্ড
170

সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

রবিবার (৪ জানুয়ারি) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১ জানুয়ারি বৃহস্পতিবার “Pirates of Sundarban” নামক একটি পর্যটকবাহী জাহাজ খুলনা হতে মোট ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে ৩ জানুয়ারি রাত সাড়ে ১০ টায় একটি বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী জাহাজটিতে ছিদ্র সৃষ্টি হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। তৎক্ষণাৎ জাহাজে থাকা একজন পর্যটক বিষয়টি কোস্টগার্ডকে অবগত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবারিয়া হতে পৃথক দুটি উদ্ধারকারী দল অতিদ্রুত স্পিড বোটযোগে ঘটনাস্থলে গমন করে। পরবর্তীতে উদ্ধার অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ২ জন চায়না নাগরিক, নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে। অপরদিকে, নৌ-পুলিশ কর্তৃক আরও ২০ জন পর্যটককে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

Facebook Comments Box
More News Of This Category