1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
নতুন পরিচয়ে ফিরছেন জেফার
Sunday, 06 September 2026, 03:01 pm

নতুন পরিচয়ে ফিরছেন জেফার

  • Update Time : Saturday, 29 August, 2026, 07:25 pm
  • 16 Time View
24

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান এবার নতুন পরিচয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন। একক গান নয়, এবার তিনি প্রকাশ করতে যাচ্ছেন নিজের নতুন অ্যালবাম। এর মাধ্যমে কণ্ঠশিল্পীর পাশাপাশি সুরকার ও গীতিকবি হিসেবে নিজের কাজকে আরও সামনে আনতে চান এই শিল্পী।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই গান লেখা ও সুর করার কাজ করছেন জেফার। সংগীতে নতুন কিছু করার চেষ্টা বরাবরই তাঁর মধ্যে রয়েছে। নতুন অ্যালবামেও সেই নিরীক্ষার ছাপ থাকবে বলে জানিয়েছেন তিনি। তবে অ্যালবামের নাম, গানের সংখ্যা কিংবা সংগীতের ধরন সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চাননি জেফার। শিগগিরই এসব তথ্য প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে একক গান বা অ্যালবামের চেয়ে প্লেব্যাকে বেশি ব্যস্ত ছিলেন জেফার। তাঁর গাওয়া বেশ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। পাশাপাশি অভিনয় ও মডেলিংয়েও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ওয়েব সিনেমা ও সিরিজে অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক শিল্পী হিসেবেও পেয়েছেন প্রশংসা।

‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’-এর পর ‘তুমি আমি শুধু’ ওয়েব সিনেমায় অভিনয় করেছেন জেফার। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটিতে ‘সুবাহ’ চরিত্রে দেখা গেছে তাঁকে। একই সঙ্গে সিনেমাটিতে প্লেব্যাক শিল্পী হিসেবেও ছিলেন তিনি।

জেফারের গাওয়া ‘সুন্দরী কমলা’, ‘বৈয়াম পাখি ২.০’ ও ‘তোর ছায়া’ গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। এর আগে ‘ঝুমকা’, ‘তীর’, ‘আড়ালে হারালে’, ‘লিচুর বাগানে’, ‘নিয়ে যাবে কি’, ‘ধামাকা’ ও ‘হারবো না’সহ বিভিন্ন গানেও নিজের বৈচিত্র্যময় গায়কির পরিচয় দিয়েছেন তিনি।

মেলো-রোমান্টিক, পপ-রক, টেকনো ও ফোক ফিউশন—বিভিন্ন ঘরানায় কাজ করে জেফার ইতোমধ্যে আলাদা শ্রোতাগোষ্ঠী তৈরি করেছেন। এবার নিজের সুরে অ্যালবাম প্রকাশের ঘোষণায় তাঁর ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। নতুন অ্যালবামে কী ধরনের গান থাকছে, সেটিই এখন অপেক্ষার বিষয়।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category