1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
ব্রাজিলের জয়ের উদ্‌যাপনে আতশবাজি, বাধা দিতে গিয়ে কুমিল্লায় এএসআইকে ছুরিকাঘাত
Tuesday, 22 September 2026, 02:55 pm
Headline :
রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল জামায়াত সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা

ব্রাজিলের জয়ের উদ্‌যাপনে আতশবাজি, বাধা দিতে গিয়ে কুমিল্লায় এএসআইকে ছুরিকাঘাত

  • Update Time : Tuesday, 30 June, 2026, 05:12 pm
  • 50 Time View




জেলা প্রতিনিধি, কুমিল্লা

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয়ের পর কুমিল্লা নগরীতে আনন্দ উদ্‌যাপনের সময় আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে বাধা দিতে গিয়ে মো. শরীফ নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঘটনাটি বুধবার (২৯ জুন) দিবাগত রাত ১টার দিকে নগরীর থিরাপুকুরপাড় এলাকায় ঘটে।

পুলিশ জানায়, ব্রাজিলের জয়ের পর সমর্থকদের একটি আনন্দ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে থিরাপুকুরপাড় এলাকায় একদল কিশোর আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেখানে দায়িত্ব পালনরত এএসআই মো. শরীফ বাধা দেন। এ সময় তাকে পিঠে ছুরিকাঘাত করা হয়।

পরে ঘটনাস্থলে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনাটি নিশ্চিত করে বলেন, ব্রাজিলের জয়ের পর আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সময় দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্য ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category