1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
সন্ধানপুরে মাদক ব্যবসায়ীর দৌরাত্ম্য, অতিষ্ঠ এলাকাবাসী
Friday, 04 September 2026, 04:50 pm
Headline :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে, পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব উপস্থাপনের সম্ভাবনা গণমাধ্যম নিয়ন্ত্রণ স্বৈরাচারী শক্তির হাতিয়ার: রিজভী উন্নয়ন-পুনর্বাসনে বাড়ছে বেসরকারি অংশগ্রহণ: অর্থমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস গুম মানবতাবিরোধী অপরাধ: রাষ্ট্রপতি গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

সন্ধানপুরে মাদক ব্যবসায়ীর দৌরাত্ম্য, অতিষ্ঠ এলাকাবাসী

  • Update Time : Saturday, 4 April, 2026, 11:35 pm
  • 206 Time View

টাঙ্গাইল প্রতিনিধি |

টাঙ্গাইলের সন্ধানপুর ইউনিয়নের নুরনগরসহ আশপাশ এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিজ দীর্ঘ পাঁচ বছর ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসলেও তার দৌরাত্ম্য থামাতে পারছে না প্রশাসন।

স্থানীয় সূত্র জানায়, রহিজ নুরনগর ওয়ার্ডের বাসিন্দা। শুরুতে গাঁজা বিক্রির মাধ্যমে তার ব্যবসা শুরু হলেও বর্তমানে ইয়াবা ও হেরোইনের মতো মাদকও পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকার স্কুল-কলেজপড়ুয়া তরুণদের একটি অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, রহিজের কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। প্রশ্ন উঠছে, একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও কীভাবে তিনি প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রহিজের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি কয়েকবার কারাভোগও করেছেন। তবে প্রতিবার জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “রহিজের কারণে এলাকায় মাদকের ছড়াছড়ি বেড়ে গেছে। তরুণরা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

আরেকজন বাসিন্দা বলেন, “বারবার গ্রেফতার হলেও তার ব্যবসা বন্ধ হচ্ছে না। এতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।”

সূত্র জানায়, রহিজের মাদক ব্যবসার সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে, যারা এলাকায় মাদক সরবরাহ ও বিতরণে সক্রিয় ভূমিকা রাখছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।”

তথ্য বলছে, দেশের বিভিন্ন অঞ্চলের মতো টাঙ্গাইলের গ্রামীণ এলাকাগুলোতেও মাদকের বিস্তার বাড়ছে, যা সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক হয়ে উঠছে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category