কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা
অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স (সিন্দুক) থেকে পাওয়া ২৯টি বস্তায় মোট ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গেছে। এ ছাড়াও রয়েছে স্বর্ণ ও রূপাসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর গণনা শেষে দানের টাকার এ হিসাব পাওয়া গেছে। এদিন সকালে পাগলা মসজিদের ৯টি দানবাক্স (সিন্দুক) ও দুটি ট্রাঙ্ক খোলা হয়। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনার কাজ এবং সন্ধ্যার পর টাকা গণনা শেষ হয়। এ সময় ছিলেন-কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ...