1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় খুলনায় অপহৃত খাদ্য পরিদর্শক উদ্ধার
Thursday, 03 September 2026, 05:53 pm
Headline :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে, পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব উপস্থাপনের সম্ভাবনা গণমাধ্যম নিয়ন্ত্রণ স্বৈরাচারী শক্তির হাতিয়ার: রিজভী উন্নয়ন-পুনর্বাসনে বাড়ছে বেসরকারি অংশগ্রহণ: অর্থমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস গুম মানবতাবিরোধী অপরাধ: রাষ্ট্রপতি গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় খুলনায় অপহৃত খাদ্য পরিদর্শক উদ্ধার

  • Update Time : Monday, 14 July, 2025, 02:11 pm
  • 359 Time View

অনলাইন ডেস্ক  : খুলনায় অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত, পা এবং চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। জানা যায়, রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪নং ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদারকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিল। অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে চক্রটি। এ ঘটনায় খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, অপহরণের পর থেকে পুলিশের একাধিক ইউনিট চারদিক থেকে অভিযান শুরু করে। পুলিশের অভিযানে আতঙ্কিত হয়ে অপহরণকারীরা তাকে তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাত-পা এবং চোখ বেঁধে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে সেখানকার পুলিশের সহায়তা নিয়ে সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অপহরণকারীরা চাঁদা দাবি করেছিল। পরিবারের পক্ষ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিছু টাকা দেওয়া হয়। পরে ওই মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category