1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
কুমিল্লায় চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, গ্রেপ্তার ২; চার দিনে আটক ২০
Thursday, 10 September 2026, 10:59 am
Headline :
বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারণ হবে: আইনমন্ত্রী পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর নেপালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন মামুনুল হক মেডিক্যাল কলেজে আসন বাড়ানোর পরিকল্পনা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী বাসা থেকেই অফিসের কাজ করছেন বিদ্যুৎমন্ত্রী, দ্রুত ফিরবেন সচিবালয়ে রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

কুমিল্লায় চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, গ্রেপ্তার ২; চার দিনে আটক ২০

  • Update Time : Tuesday, 7 July, 2026, 03:21 pm
  • 61 Time View




কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র একটি চুরির ঘটনায় চার ঘণ্টার মধ্যে চোরাই মালামাল উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া গত চার দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (৬ জুলাই) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুলাই রাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারের একটি টেলিকম ও ভ্যারাইটিজ দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা প্রায় ৩০ হাজার টাকার মোবাইল ফোনের রিচার্জ কার্ড ও ৬০ হাজার টাকা নগদ অর্থ নিয়ে যায়।

 

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা হওয়ার পর গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে চোরাই রিচার্জ কার্ড উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত চার দিনে দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অনেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

 

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, চোর, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category