1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনার প্রস্তাব প্রত্যাহারের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন
Sunday, 06 September 2026, 06:41 am

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনার প্রস্তাব প্রত্যাহারের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

  • Update Time : Saturday, 4 April, 2026, 05:58 pm
  • 119 Time View
168

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে প্রত্যাহারের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বসবাসকারী ফেনীর বিশিষ্টজনরা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন আয়োজন করে “ফেনী জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদ”। অনুষ্ঠানে প্রধান বক্তৃতা দেন পরিষদের মুখপাত্র ওমর ফারুক, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তত্ত্বাবধানে এবং সাংবাদিক কেফায়েত শাকিল সঞ্চালনায়।

বক্তারা জানান, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাতৃভূমি হওয়ায়, বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে ফেনী উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। তাই বিএনপি ক্ষমতায় এলে ফেনী যথাযথ মূল্যায়ন পাবে—এমন প্রত্যাশা ছিল স্থানীয়দের। দীর্ঘদিন ধরে ফেনীবাসী মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানিয়ে আসছিল। নির্বাচনী প্রচারণায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সমর্থন জানিয়েছিলেন।

তবে সরকার গঠনের এক মাসের মধ্যেই সংসদে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করায় ফেনীবাসীরা হতাশ হয়েছেন। বক্তারা বলেন, দীর্ঘ বঞ্চনার পর আবারও উপেক্ষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন দিদারুল আলম মজুমদার, ওমর ফারুক মজুমদার, আবদুস সালাম ফরায়েজী, এম. সাদিক দিদার, রফিকুল ইসলাম কিরণ, ইঞ্জিনিয়ার এনামুল হক আজিম, কাজি আমানুল্লাহ মাহফুজ, নাফিজ ইমতিয়াজ মজুমদার শিমুল, মো. মহিদ্দিন ও ইমাম উদ্দিন প্রমুখ।

বক্তারা আরও উল্লেখ করেন, রেমিট্যান্স আয়ের ক্ষেত্রে ফেনী দেশের শীর্ষ জেলাগুলোর মধ্যে অন্যতম। প্রবাসীদের অবদানে অর্থনীতি সচল থাকলেও জেলায় উন্নত চিকিৎসাসেবা না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। প্রসবকালীন জটিলতা ও সাধারণ রোগে মৃত্যুর ঝুঁকি বাড়ছে।

তাদের অভিযোগ, সরকারি সদর হাসপাতাল থাকলেও সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া যায় না। তাই ফেনীবাসীর এই দাবি সরকার মানবিকভাবে বিবেচনা করবে—এমন প্রত্যাশা প্রকাশ করেন বক্তারা।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category