1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে উত্তরায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন
Saturday, 12 September 2026, 07:03 pm
Headline :
ফ্যাসিবাদের সময়ে গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী নয়: শফিকুর রহমান ইরানের পাশে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি অন্য মামলা না থাকলে সাজা শেষে খালাস পাবেন বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারণ হবে: আইনমন্ত্রী পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে উত্তরায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন

  • Update Time : Tuesday, 28 July, 2026, 04:15 pm
  • 33 Time View



অনলাইন ডেস্ক  :   বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা সেক্টর-১৭ লেকসাইড এলাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন করা হয়েছে। শক্তি ফাউন্ডেশন ফর ডিসএডভান্টেজড উইমেনের উদ্যোগে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সহযোগিতায় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সার্বিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টদের তথ্য বলছে, নগর পরিবেশে সবুজায়ন বৃদ্ধি, বায়ুদূষণ ও তাপমাত্রা কমানো এবং নাগরিকদের জন্য স্বাস্থ্যকর, পরিবেশবান্ধব ও প্রাণবন্ত উন্মুক্ত স্থান গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসএডভান্টেজড উইমেনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম একটি সবুজ, টেকসই ও জলবায়ু-সহনশীল ঢাকা গড়ে তুলতে নগর বনায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগের দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও পরিচর্যায় স্থানীয় জনগণ, আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। একই সঙ্গে তিনি রাজউকের সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার উদ্যোগে সহযোগিতার জন্য শক্তি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, দ্রুত নগরায়ণের ফলে ঢাকার সবুজ উন্মুক্ত স্থান কমে এসেছে। তাঁর ভাষ্য, মিয়াওয়াকি আরবান ফরেস্টের মতো উদ্যোগ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান্তরালভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার বার্তা দেয়। সভাপতির বক্তব্যে শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন, শুধু গাছ লাগানো নয়, বরং প্রথম দুই বছর সঠিক পরিচর্যা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে এই বনাঞ্চল ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সম্পদে পরিণত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, প্রধান প্রকৌশলী (প্রকল্প ও নকশা) মোহাম্মদ মুজাফফর উদ্দিন, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আমিনুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন ফারুক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এছাড়া সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংকিং খাতের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২ হাজার ২৮৫ বর্গমিটার আয়তনের এ মিয়াওয়াকি আরবান ফরেস্টে ৯৩ প্রজাতির প্রায় ৬ হাজার ১০০টি দেশীয় ফলজ, ফুলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। আয়োজকদের দাবি, সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে বাস্তবায়িত এ উদ্যোগ প্রকৃতি-ভিত্তিক সমাধানের মাধ্যমে জলবায়ু-সহনশীল নগর গড়ে তোলার পাশাপাশি নাগরিক জীবনের মানোন্নয়নেও ভূমিকা রাখবে।
Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category