1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
Daily Morning Voice
Monday, 21 September 2026, 09:00 am
Headline :
এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

  • Update Time : Wednesday, 11 December, 2024, 09:18 pm
  • 272 Time View




অনলাইন ডেস্ক  : দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এক ভারতীয় মালিকের কাছে গরু হস্তান্তর করেছে বিজিবি। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটর দিকে হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকে মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয়। এর আগে গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে গরুটি বাংলাদেশে আসে।

পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি বিজিবির সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন ও ভারতের বিএসএফের হিলি-১ ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারন।  হিলি বিজিবির সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় ভারতীয় এক মালিকের গরু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভারতের পক্ষ থেকে গরুটি ফেরতে চেয়ে আবেদন করলে পতাকা বৈঠকের মাধ্যমে আজ দুপুরে গরুটি ফেরত দেওয়া হয়েছে। এ সময় বিএসএফের সদস্য ও গরুর মালিক উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি বরাবরই আন্তরিক। এ ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category