1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
কুমিল্লায় বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃ*ত্যু
Thursday, 24 September 2026, 07:20 am
Headline :
সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ স্থানীয় সরকার নির্বাচনে খরচ প্রায় ৬ হাজার কোটি, এ বছর নাও হতে পারে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে দুই নেতার প্রত্যয় চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সামনে যত চ্যালেঞ্জ বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল জামায়াত সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুমিল্লায় বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃ*ত্যু

এ.কে পলাশ
  • Update Time : Friday, 9 January, 2026, 06:22 pm
  • 185 Time View
কুমিল্লায় বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃত্যু




কুমিল্লার দাউদকান্দির ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে দাউদকান্দির ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো বাসটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ওসি ইকবাল বাহার মজুমদার আরও জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে। দুর্ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category