1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
বক্স অফিসে প্রথম দিনেই শতক পার ‘টক্সিক’
Monday, 14 September 2026, 08:59 am
Headline :
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আসিফ মাহমুদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের সময়ে গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী নয়: শফিকুর রহমান ইরানের পাশে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি অন্য মামলা না থাকলে সাজা শেষে খালাস পাবেন বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারণ হবে: আইনমন্ত্রী পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বক্স অফিসে প্রথম দিনেই শতক পার ‘টক্সিক’

  • Update Time : Thursday, 27 August, 2026, 08:32 pm
  • 20 Time View




কন্নড় তারকা ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১০১ কোটি ১০ লাখ রুপি।

বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সিনেমাটির মূল ভাষা কন্নড়ের তুলনায় হিন্দি সংস্করণে বেশি আয় হয়েছে। এরপর রয়েছে তেলুগু সংস্করণ। তামিল ও মালয়ালম সংস্করণে আয় তুলনামূলক কম।

মুক্তির প্রথম দিনেই একাধিক আলোচিত সিনেমার উদ্বোধনী আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে ‘টক্সিক’। সকালের শোতেই এটি ‘ধুরন্ধর’-এর পুরো দিনের আয় পেরিয়ে যায়। দুপুরের শো শেষে ‘পাঠান’, ‘অ্যানিমেল’ ও ‘জওয়ান’-এর প্রথম দিনের সংগ্রহকেও ছাড়িয়ে যায় সিনেমাটি। সন্ধ্যার শো শেষে ‘কল্কি ২৮৯৮ এডি’-র প্রথম দিনের আয়ও পেছনে ফেলে দেয় ইয়াশের সিনেমা।

মুক্তির আগেও ‘টক্সিক’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। মাত্র পাঁচ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর বিশ্বজুড়ে প্রায় ১৮ লাখ টিকিট বিক্রি হয়। এতে মুক্তির আগেই প্রায় ৬০ কোটি রুপি আয় করে সিনেমাটি।

তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় কিছুটা কমেছে। এখন সপ্তাহান্তে সিনেমাটি আবার গতি বাড়াতে পারে কি না, সেদিকেই নজর রয়েছে। সমালোচনা, ট্রল ও মিমের মধ্যেও প্রথম দিনেই ১০০ কোটির বেশি আয় করায় নির্মাতারা আশাবাদী।

গীতু মোহানদাস পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়ণ ও ইয়াশ। কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স এলএলপির ব্যানারে নির্মিত সিনেমায় ইয়াশকে রায়া ও টিকিট—দুটি চরিত্রে দেখা গেছে।

এতে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। মুক্তির পর সিনেমাটির সহিংসতা, যৌন আবেদনময় দৃশ্য ও আবেগের ঘাটতি নিয়ে সমালোচনা হলেও বক্স অফিসে ইয়াশের জনপ্রিয়তার প্রভাব স্পষ্ট বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category