1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
Monday, 31 August 2026, 02:26 am

তমা কনস্ট্রাকশনের গাফিলতি ডুবছে মাছঘাট : নির্মাণ নয়,ধ্বংসের দলিল

  • Update Time : Sunday, 3 August, 2025, 06:24 pm
  • 324 Time View
236
ইসলাম সবুজ : নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মাছঘাট কি ধ্বংসের পথে? নারায়ণগঞ্জের শতবর্ষী ৩ নম্বর মাছঘাট এক সময় ছিল প্রাণচাঞ্চল্যের কেন্দ্র। প্রতিদিন হাজারো শ্রমিক ও ব্যবসায়ীর পদচারণায় মুখর ছিল এই স্থানে। কিন্তু বিশ্বব্যাংক অর্থায়নে আধুনিক শেড নির্মাণের প্রকল্প গ্রহণের পরও, বছরের পর বছর ধরে কাজ শুরু না হওয়ায় আজ তা পরিণত হয়েছে এক হতাশার প্রতীকে। স্থানীয় মাছ ব্যবসায়ী জসিম উদ্দিন  বলেন, প্রকল্প পরিচালক আইয়ুব আলী ২ বছর ধরে শুধু বলছেন, ‘শিগগির কাজ শুরু হবে’। কিন্তু সেই শুরুর আর দেখা নেই। আরেক ব্যবসায়ী আলী বলেন, আমার ছেলেটা এখনো খোলা আকাশের নিচে বরফ ভাঙে। প্রতিদিন জ্বর আসে। এটা কি উন্নয়ন?
তথ্য বলছে, জমি নির্ধারণ, প্রকল্প অনুমোদন ও বাজেট ছাড়—সবই সম্পন্ন। কিন্তু আজও সেখানে বসেনি একটি ইটও। প্রকল্পটি দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন ও সাই বলি-কে। কিন্তু স্থানীয় শ্রমিকদের অভিযোগ তমা কনস্ট্রাকশন নাম শুনেছি, কিন্তু কখনো ঘাটে তাদের কাউকে দেখিনি। কাজ শুরু না হওয়ার পেছনে প্রকল্প পরিচালক আইয়ুব আলীর গাফিলতি ও নিরব সিন্ডিকেট রাজনীতিকেই দায়ী করছেন অনেকেই।
সূত্র জানায়, তিনি ইচ্ছাকৃতভাবে প্রকল্প বাস্তবায়নে দেরি করছেন যেন নিজস্ব ঠিকাদার সিন্ডিকেটকে বিল প্রদান ও অন্যান্য সুবিধা দেওয়া যায়। একজন প্রকল্প কর্মকর্তা দৈনিক গণমুক্তি, কে বলেন, উনি (আইয়ুব আলী) সব নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। বাইরে কিছু বলেন না, ভেতরে সব গোপন। তমা তো নেই কাজ করবে কিভাবে। আইয়ুব আলীর বিরুদ্ধে এর আগেও ওঠেছে অনিয়মের অভিযোগ।
২০২২ সালে BRWTP-1 প্রকল্পে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে তিনি ৪৩০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেন Gulf Kobla-Karnaphuli ও Dharti-Banga-র সঙ্গে নদী ড্রেজিং ও টার্মিনাল নির্মাণের জন্য। Old Brahmaputra নদীর ২৭৬৩ কোটি টাকার কাজেও কোনো বাস্তব পরিবর্তন আসেনি। Kangsa–Vogai নদীতে ১৩৪ কোটি টাকা খরচ হলেও দৃশ্যমান উন্নয়ন শূন্য। Shipping and Communication Reporters Forum (SCRF) জানায়, এসব প্রকল্পে কাগজে কাজ দেখিয়ে বিল তোলা এবং জালিয়াতি ছিল মূল উদ্দেশ্য।
মাছঘাট শুধু বাজার নয়—এটি অর্থনীতির হৃদস্পন্দন মাছঘাটে প্রতিদিন কোটি টাকার মাছ বেচাকেনা হয়। হাজারো শ্রমিকের জীবিকা নির্ভর করে এই বাজারের উপর। সরকারের রাজস্বেও এর বিরাট অবদান। কিন্তু বর্তমানে, খোলা আকাশের নিচে শ্রমিকেরা কাজ করছেন ঝুঁকি নিয়ে। ব্যবসায়ীরা লোকসান গুনছেন। রাজস্ব হারাচ্ছে সরকার।
স্থানীয় ব্যবসায়ী কমিটির নাম না বলায় অনিচ্ছুক  বলেন,শ্রমিকরা কষ্ট পাচ্ছে, সরকার রাজস্ব হারাচ্ছে, কিন্তু PD সাহেব গাফিলতি করছে, ইচ্ছা করে প্রশ্ন উঠছে— আইয়ুব আলী কি শুধু একজন গাফিল প্রকৌশলী, নাকি দুর্নীতির চক্রের অংশ? আর ঠিকাদার ‘তোমা কনস্ট্রাকশন’ কি প্রকল্প বাস্তবায়ন করবে, নাকি শুধু বিল তুলেই সরে পড়বে? এ অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইয়ুবালি কে একাধিকবার মুঠোফোনে ফোন দিলে উনি ফোন রিসিভ করেনি।
স্থানীয়দের দাবি করছে অবিলম্বে স্বচ্ছ তদন্ত আইয়ুব আলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা সিন্ডিকেটভুক্ত ঠিকাদার বাতিল করে যোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে কাজের তদারকি “আমরা আর আশ্বাস চাই না—আমরা চাই কাজ।” — বলছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category